বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

গাজীপুরে করোনা আক্রান্ত ১ হাজার ২৯ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর : গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে গাজীপুরে মোট সনাক্ত ১ হাজার ২৯জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী ও তার পরিবারের দুইজন এবং বেশ কয়েকজন পোশাক কারখানার শ্রমিক রয়েছেন। তবে এ পর্যন্ত এই জেলায় মোট ৬০জন পোশাক শ্রমিক করোনায়  আক্রান্ত হয়েছে।

অন্যদিকে জেলার কালিগঞ্জের বড়নগর এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । বুধবার  রাতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  তার চার ছেলে বিদেশে থাকায় আতঙ্কে কেউ লাশের কাছে যেতে চাচ্ছে না ।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ছাদেকুর রহমান আকন্দ জানিয়েছেন, নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

গাজীপুরে পোশাক কারখানায় খুলতে শুরু করায় দেশের বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তরবঙ্গ উত্তরাঞ্চলের পোশাক শ্রমিকরা নানা ভোগান্তি নিয়ে ঈদ শেষে ফিরে আসছেন কর্মস্থলের উদ্দেশ্যে।

বৃহস্পতিবার প্রায় সাড়ে আটশ পোশাক কারখানা খোলা ছিল। শনিবার থেকে প্রায় সবগুলি কারখানা খোলা হবে। স্বাস্থ্যবিধি  পরিস্থিতি না মেনে নানা শ্রেণী-পেশার লোকজনের অনেকটা অবাক ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com