বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ২৫ জনের নমুনার রিপোর্ট আসলে তাদের মধ্যে ২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ জন।
আক্রান্তরা দুইজন রাঙ্গামাটি সদর এবং কাপ্তাই উপজেলার বাসিন্দা।
রাঙ্গামাটি জেলায় আইসোলেশনে মোট ৯ জন আছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির করোনার ফোকালপার্সন ডাঃ মোস্তফা কামাল। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০ জনকে সুস্থ বলে ঘোষণা দিয়েছে।
তাবে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।