বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ২,৫২৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন ।
গত ২৪ ঘণ্টায় ১১,৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এ পর্যন্ত মোট ২ লাখ ৮৭ হাজার ৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২২.৩৩ শতাংশ ।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৯০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৯০১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.০৪ শতাংশ।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।
তিনি জানান মৃত্যু বিশ্লেষণে পুরুষ ১৯ জন এবং মহিলা ৪ জন।
বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছররে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৯ জন, রংপুরে ২ জন , বরিশালে একজন এবং সিলেট বিভাগে একজন।
ঢাকা বিভাগে ঢাকা সিটিতে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম সিটিতে ৬ জন মৃত্যুবরণ করেছে।