বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

একদিনে করোনা শনাক্ত ২,৫২৩ জন ।। মৃত্যু ২৩ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ২,৫২৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন ।

গত ২৪ ঘণ্টায় ১১,৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এ পর্যন্ত মোট ২ লাখ ৮৭ হাজার ৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২২.৩৩ শতাংশ ।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান। 

তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৯০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৯০১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.০৪ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  বলেন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

তিনি জানান মৃত্যু বিশ্লেষণে পুরুষ ১৯ জন এবং মহিলা ৪ জন।

বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছররে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৯ জন, রংপুরে ২ জন , বরিশালে একজন এবং সিলেট বিভাগে একজন।

ঢাকা বিভাগে ঢাকা সিটিতে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম সিটিতে ৬ জন মৃত্যুবরণ করেছে।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com