বাংলা হেডলাইনস গাজীপুর: ঈদের ছুটি শেষে ফের করোনা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে সকাল থেকে গাড়ির চাপ বাড়ছে সড়ক-মহাসড়কগুলোতে।
সকাল থেকে ঢাকা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও থ্রি হুইলার দিয়ে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন শ্রমজীবি এসব মানুষ। এক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
যাত্রীরা বলছেন, ঈদ শেষ, তাই কর্মস্থলে ফেরার তাড়া রয়েছে তাদের। এজন্য গণপরিবহন বন্ধ থাকায় তারা বিভিন্ন উপায়ে কর্মস্থলে ফিরছেন। এছাড়া সামাজিক দূরত্ব না মেনে বাড়তি ভাড়া গুনে তাদের ঢাকায় ফিরতে হচ্ছে।
তবে সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে পুলিশ। গণপরিবহন সীমিত পরিসরে চালু হলে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে সে ব্যাপারে পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার।