বাংলা হেডলাইনস: কোভিড-১৯ পরিস্থিতিতে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশে সীমিত পরিসরে পুনরায় শুরু হবে ট্রেন চলাচল।
সীমিত পরিসরে আট জোড়া অর্থাৎ ১৬ টি ট্রেন বিভিন্ন রুটে চলাচল করবে। প্রতিটি ট্রেন মোট সীটের অর্ধেক সীট খালি রেখে যাতায়াত করবে।
করোনা সংক্রমণ বিস্তাররোধে রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট বিক্রয় হবে না। এর পরিবর্তে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ শনিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে বলেন আমরা আগামীকাল থেকে ১৬ টি ট্রেন আগের সিডিউল অনুযায়ী অপারেশন করতে যাচ্ছি। বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী স্টেশনে কোন ট্রেন থামবে না।
তিনি বলেন রেলের ভাড়া বাড়ছে না। যা আছে তাইই থাকবে।