বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনা লক্ষণ নিয়ে ভর্তি থাকা মোঃ আশরাফুর রহমান (৫৫) নামে এক রোগী মারা গেছেন।
আজ শনিবার সকাল ৮ টার দিকে তিনি মারা যান।
খুমেকের পরিচালক মুন্সী রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
গত ২৮ মে তাকে খুমেকে ভর্তি করা হয়।আশরাফুর রহমানের নমুনা গত শুক্রবার সংগ্রহ করা হয়। কিন্তু রেজাল্ট এখনও পাওয়া যায়নি।