বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৮ জন মৃত্যুবরণ করেছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬১০ জন।
২৮ জন মৃতের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৩ জন। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের চারজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের নয়জন, ৬১ থেকে ৭০ বছররে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের দুইজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন। ঢাকা বিভাগে ঢাকা সিটিতে ১০ জন মৃত্যুবরণ করেছে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান ২৪ ঘণ্টায় ৯,৯৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৭৬৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৪৪,৬০৮ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ৯৭ হাজার ৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩০৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৯,৩৭৫ জন।