বাংলা হেডলাইনস: এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর সকলকে আস্থা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার তাঁর সরকারি বাসভবনে অনলাইন প্রেস ব্রিফিঙে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন ‘ এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর আমাদের আস্থা রাখতে হবে। ঢালাও সমালোচনা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন’।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন আমরা সবাই মিলে ভাল থাকতে চাই সামান্যতম উপেক্ষা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। তাই যে সকল শর্ত বিআরটিএ তথা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সে সব শর্ত যথাযথভাবে প্রতিপালনে আমি নিজেদের স্বার্থেই যাত্রী সাধারণ, মালিক ও শ্রমিক সংগঠন সমূহকে অনুরোধ জানাচ্ছি।