বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এপর্যন্ত একদিনে সর্বোচ্চ ৪০ জন মৃত্যুবরণ করেছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬৫০ জন।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৭ জন।
বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের এগারজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন, ৬১ থেকে ৭০ বছরের এগারজন এবং ৭১ থেকে ৮০ বছরের চারজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ৮ জন, কুমিল্লায় ২ জন, রাজশাহীতে ১জন এবং রংপুর বিভাগে ১ জন।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ১১,৮৭৬ টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ২,৫৪৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৪৭,১৫৩ জন।
এ পর্যন্ত মোট ৩ লাখ ৮ হাজার ৯৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
৫২টি পরীক্ষাগারে করোনা নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪০৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৯,৭৮১ জন।