বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ২,৩৮১ জন। ২৪ ঘণ্টায় ১১,৪৩৯ টি নমুনা পরীক্ষায় করা হয় ।
এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৪৯,৫৩৪ জন। মোট ৩ লাখ ২০ হাজার ৩৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮১৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১০,৫৯৭ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় ২২ জন মৃত্যুবরণ করেছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬৭২ জন।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন।
বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের আটজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন, ৬১ থেকে ৭০ বছরের সাতজন এবং ৭১ থেকে ৮০ বছরের দুইজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন।