শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিম শারীরিক দুর্বলতা ও করোনা উপসর্গ নিয়ে সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানান, শারীরিকভাবে দুর্বলতার কারণে সোমবার বেলা ১১টার দিকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। তার করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চারদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ এসেছিল।

হাসপাতালে অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। দিনভর তাকে কেবিনে রাখা হলে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে নয়টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে তাঁর এপিএস মিন্টু জানিয়েছেন।

তাঁর ছেলে তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা সাবেক চেয়ারম্যান বকুল সরকার, বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান মোহাম্মদ নাসিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com