বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

পরিস্থিতির অবনতি হলে আবারো কঠোর সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় বিদ্যমান করোনা পরিস্থিতির আরো অবনতি হলে সরকার জনস্বার্থে আবারও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ সোমবার সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে একথা জানান।

করোনাকালীন শর্তানুযায়ী গণপরিবহন চালনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালনায় সরকার ভাড়া সমন্বয় করেছে এবং আজ থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চলছে।

এ সময় তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ ভিজিল্যান্স টিম, মোবাইল কোর্টসহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, বর্ধিত শতকরা ৬০ শতাংশ ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের মতো বিষয়গুলো তদারকির আহ্বান জানান।

কর্মক্ষেত্রে শক্তিশালী টিমওয়ার্ক এর ওপর গুরুত্ব আরোপ করে সকলকে দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে বাংলাদেশ করোনা সংকট কাটিয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com