বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ও করোনা হাসপাতালে তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে দুজন মঙ্গলবার (২ জুন) ও একজন সোমবার (১ জুন) রাতে মারা যান। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে খুলনায় এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ও ফ্লু ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, সোমবার যশোর জেলার ঝিকরগাছার এক ব্যক্তি (৫২) বিকেলে ভর্তি হন। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
একই জেলার মনিরামপুর উপজেলার গাংরা গ্রামের এক নারী (৩৬) কিডনি সমস্যা নিয়ে সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। গভীর রাতে শ্বাসকষ্টের জন্য তাকে ফ্লু ওয়ার্ডে আনা হলে ভোরে তার মৃত্যু ঘটে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মহানগরীর সোনাডাঙ্গার এলাকার বাসিন্দা (৩৯) মারা যান। তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন।
শৈলেন্দ্র নাথ বলেন, মৃত্ ব্যক্তিদের করোনা ছিল কিনা, সেটি জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।