বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

নওগাঁ সদরে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৫৮) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যূ হয়েছে।

সোমবার (১ জুন) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলায় শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নুরুল তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয় তলায় তিনি বসবাস করতেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ‘ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টাইনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়।

গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।’

এ নিয়ে জেলায় করোনায় দুইজনের মৃত্যু হলো। এর আগে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার করোনা পজেটিভ আসে। আর সবশেষ নুরু। 

এদিকে, সোমবার পর্যন্ত  নওগাঁয় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com