শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা বিতরণসহ অন্যান্য অনিয়মে বরখাস্ত জনপ্রতিনিধি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়ম ইত্যাদি অভিযোগে আরো ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এদের মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং ১ জন পৌর কাউন্সিলর। স্থানীয় সরকার বিভাগ হতে আজ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়, পিআইডি  প্রেস রিলিজে জানানো হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

আজ সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর ইউপির মোঃ আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির হাজী মোঃ কাজল ভূইয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপির মোঃ শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।

আজ সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ সদস্যগণ হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন মজলিশপুর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন নলটোনা ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ হানিফ, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসাঃ রানী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসাঃ ছাবিনা ইয়াসমিন (পলি)।

আজ সাময়িকভাবে বরখাস্তকৃত পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রামের জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলাইমান বাবুল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com