বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বগুড়ায় চিকিৎসকসহ আরো ৩৫ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ায় নতুন করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে সোমবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৮২ নারী ও ১৯ শিশুসহ ৩৯২ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার সকালে এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

রাতে পাওয়া রিপোর্টে দুই চিকিৎসক, দুই নার্স ও একজন স্বাস্থ্যকর্মীসহ ২৮ জনের করোনা পজিটিভ হয়। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে সাতজনের করোনা সনাক্ত হয়েছে।

দুই ল্যাবে সনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে বগুড়া শহরের ২০ জন, সারিয়াকান্দি উপজেলায় ছয়জন, শাহাজাহানপুরে চারজন, গাবতলীতে দু’জন এবং শেরপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় একজন করে।

সূত্রটি আরো জানায়, আক্রান্ত মোট ৩৯২ জনের মধ্যে বগুড়া শহর তথা সদর উপজেলায় ২১৮ জন, শাহাজানপুরে ৩১ জন, গাবতলীতে ২৭ জন, শেরপুরে ২৩ জন, সারিয়াকান্দিতে ২১ জন, কাহালুতে ১৫ জন, আদমদীঘিতে ১১ জন, সোনাতলায় ১১ জন, শিবগঞ্জে নয়জন, দুপচাঁচিয়ায় নয়জন, ধুনটে নয়জন এবং নন্দীগ্রামউপজেলায় আটজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com