শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

একদিনে করোনায় আক্রান্ত ২৬৯৫ জন।। মৃত্যু ৩৭ জন

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

   

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে  ২,৬৯৫  জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট  ৫৫,১৪০ জন।

গত ২৪ ঘণ্টায় ১২,৫১০ টি নমুনা পরীক্ষায় করা হয় । এ পর্যন্ত মোট ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

আজকে ৫০টি পরীক্ষাগারের করোনা নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষাগার ছিল তাঁরা বিশেষ কারণে এই পরীক্ষাগারে আর কার্যক্রম চালাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরকে। শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের  পরীক্ষাগারের মেশিনটি টেকানিকাল কারণে কাজ করেছে না। আবার সক্রিয় হলে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।     

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১১,৫৯০  জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন  এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭৪৬ জন।

৩৭ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জন এবং তারপর  চট্টগ্রাম বিভাগে ১৩ জন ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৯ জন।

বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন,  ৫১ থেকে ৬০ বছরের বারজন, ৬১ থেকে ৭০ বছরের  বারজন এবং ৭১ থেকে ৮০ বছরের চারজন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com