বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি থানার ৮ পুলিশ সদস্যসহ জেলায় নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২ জন।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে।
এর মধ্যে নমুনা টেস্টের রিপোর্টে ৮০ জনের নেগেটিভ এবং ১৪ জনের পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলায়। এর মধ্যে ৮ জন বেলকুচি থানার পুলিশ কনস্টেবল। বাকী ৪ জনের মধ্যে চৌহালী উপজেলার ২ জন, সিরাজগঞ্জ সদর উপজেলার ১ জন ও কামারখন্দ উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ৭২ জন।
ইতিমধ্যে মারা গেছেন ২ জন ও সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। করোনায় মারা যাওয়া ২ জনের বাড়ি বেলকুচি উপজেলায়। এখন চিকিৎসাধীন রয়েছে ৬২ জন।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন করে কোন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ৩১ জন।
জেলায় সর্বমোর্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ৩ হাজার ৯৩০ জন এবং এদের মধ্যে সুস্থ্ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৩৭ জন বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদ হুমায়ন