বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে ২,৬৯৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৫৫,১৪০ জন।
গত ২৪ ঘণ্টায় ১২,৫১০ টি নমুনা পরীক্ষায় করা হয় । এ পর্যন্ত মোট ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজকে ৫০টি পরীক্ষাগারের করোনা নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষাগার ছিল তাঁরা বিশেষ কারণে এই পরীক্ষাগারে আর কার্যক্রম চালাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরকে। শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের পরীক্ষাগারের মেশিনটি টেকানিকাল কারণে কাজ করেছে না। আবার সক্রিয় হলে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১১,৫৯০ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭৪৬ জন।
৩৭ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জন এবং তারপর চট্টগ্রাম বিভাগে ১৩ জন ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৯ জন।
বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের বারজন, ৬১ থেকে ৭০ বছরের বারজন এবং ৭১ থেকে ৮০ বছরের চারজন মৃত্যুবরণ করেছে।