বাংলা হেডলাইনস : ন্যাশনাল ডেটা অ্যানালাইটিকস টাক্সফোর্স (এনডিএটিএফ) করোনার তথ্য-উপাত্ত (ডেটা) বিশ্লেষণ করে সংক্রমণের মাত্রা ও মৃত্যুর হার অনুযায়ী বিভিন্ন এলাকাকে লাল, হলুদ এবং সবুজ জোনে ভাগ এবং লাল ও হলুদ জোনকে কিভাবে সবুজ জোনে পরিণত করা যায় সে ব্যাপারে করনীয় ও সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে।
গতকাল জুম অনলাইনে এনডিএটিএফ এর সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত টাক্সফোর্সের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তথ্য অধিদফতরের এক প্রেস রিলিজে আজ বুধবার জানানো হয়।
সভায় জানানো হয়, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় আইসিটি বিভাগের পক্ষ থেকে করোনা মহামারির তথ্য-উপাত্তের বিশ্লেষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা সংক্রমিত বিভিন্ন এলাকাকে উচ্চ, মধ্যম এবং নিম্ন সংক্রমণ এই তিন জোনে ভাগ করার অনুরোধ জানানো হয়।