বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনায় আক্রান্ত নন।। পিআইডি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩২৬ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস:  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সুস্থ আছেন এবং বাসা থেকে তাঁর সকল প্রকার দাপ্তরিক কাজ করছেন।

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। কিছু কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী করোনায় আক্রান্ত, যা মোটেও সত্য নয়, তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়।

প্রকৃত সত্য হলো, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরানো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।

চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোন কোন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে যে, ‘প্রধান বিচারপতি করোনা উপসর্গ নিয়ে সিএমএইচ- এ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন আইনমন্ত্রী’। এগুলো ভিত্তিহীন সংবাদ।

 আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com