বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে করোনায় আক্রান্ত ২৪২৩ জন।। মৃত্যু ৩৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে  ২,৪২৩  জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট  ৫৭,৫৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ ৬৯৪ টি নমুনা পরীক্ষায় করা হয় । এ পর্যন্ত মোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।     

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২,১৬১  জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন  এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭৮১ জন।

৩৫ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২১  জন,  চট্টগ্রামে ৯ জন, সিলেটে ২ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন এবং কুমিল্লা বিভাগে ১ জন ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৬ জন।

বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন,  ৫১ থেকে ৬০ বছরের চৌদ্দজন, ৬১ থেকে ৭০ বছরের  এগারজন এবং ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৮১ থেকে ৯০  বছরের একজন মৃত্যুবরণ করেছে।

বর্তমানে আইসোলেশনে  আছে ৬৭৫৪ জন এবং প্রাতিষ্ঠানিক ও হোম  কোয়ারেন্টাইনে  আছে ৫৭,৫৬৯ জন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com