বাংলা হেডলাইনস টাঙ্গাইল : বাস ভাড়া বাড়লেও নামমাত্র যাত্রী নিয়ে চলাচল করছে এই জেলার বাস সার্ভিস। এ সংখ্যক যাত্রী নিয়ে সন্তুষ্ট নয় পরিবহন মালিক ও শ্রমিকরা।
তবে পরিবহন সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। এছাড়াও চলছে স্বাস্থ্যবিধি রক্ষায় পুলিশি নজরদারি।
জানা যায়, (১ জুন) থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
প্রতি সারিতে একজন করে ( অর্থাৎ মোট সীটের অর্ধেক ) যাত্রী নেয়ার নির্দেশনা দেয়ায় বৃদ্ধি পেয়েছে ভাড়া।
যার সুফলে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ৪০ সিটের এসি বাস সার্ভিস সকাল সন্ধ্যা আর সোনিয়ার বর্তমান ভাড়া সাড়ে ৪শ টাকা। এর আগে এ সার্ভিসের ভাড়া ছিল ৩শ টাকা।
এছাড়া ৪০ সিটের নন এসি সিটিং বাস সার্ভিস নিরালা সুপার ভাড়া এখন ২৫০ টাকা। যার আগের ভাড়া ছিল ১৬০ টাকা। এছাড়া ৪৫ সিটের ধলেশ্বরী বাস সার্ভিসের ভাড়া বেড়ে হয়েছে ২শ টাকা। যার আগের ভাড়া ছিল দেড়শ টাকা।
পরিবহন শ্রমিকদের দেয়া তথ্যে জানা যায়, বাস চলাচল শুরু হলেও টাঙ্গাইল থেকে ঢাকাগামী যাত্রীর সংখ্যা খুবই কম। যাত্রী নেই বললেই চলে।
যার ফলে ভাড়া বৃদ্ধিতে তেমন কোনো লাভ হচ্ছে না তাদের। এরপরও ভবিষ্যতের আশা নিয়ে চালাতে হচ্ছে তাদের।