বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বাগমারার করোনা আক্রান্ত রোগী গেছেন গাজীপুরে চাকরিতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর বাগমারায় করোনা আক্রান্ত দম্পতির বাড়ি লকডাউন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে উপজেলা প্রশাসন।

করোনা পজিটিভ স্বামী দুদিন আগে কর্মস্থলে ফিরে গেছেন গাজীপুরে। তবে তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্পর্শে আসা শিশুসন্তান ও দাদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের এই দম্পতি গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের আগে তাঁরা বাড়িতে আসেন। এরপর তাঁদের করোনা উপসর্গ দেখা দেয়।

স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৩০ মে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় দুজনেরই শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার রাতে এ সংক্রান্ত প্রতিবেদন হাতে পাওয়া যায়। রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ইউএনওর নেতৃত্বে প্রশাসনের একটি দলের সদস্যরা কোভিডে আক্রান্ত দম্পতির বাড়ি লকডাউন করতে এবং করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানাতে তাঁদের বাড়িতে যান।

তাঁরা গিয়ে দেখেন, করোনা সংক্রমিত স্বামী (৩০) গত মঙ্গলবার বাড়ি ছেড়ে চাকরিতে চলে গেছেন। তবে বাড়িতে তাঁর স্ত্রীকে (২৫) পাওয়া গেছে। এরপর স্ত্রী ছাড়াও তাঁদের সংস্পর্শে আসা ১০ বছরের শিশুসন্তান ও দাদিকে আইসোলেশনে নেওয়া হয়।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, ওই যুবক যে পোশাক কারখানায় চাকরি করেন, সেখানে যোগাযোগ করা হয়েছে। তাঁরা ব্যবস্থা নেবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com