বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

আবারো করোনা কারণে আমেরিকায় আটকে পড়া বাংলাদেশী নাগরিকরা সরকারের উদ্যোগে দেশে ফিরছেন

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : সরকার আবারো করোনার কারণে আমেরিকায় আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে  ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে যুক্তরাষ্ট্রে আটকেপড়া ২৪২ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিশেষ বিমান ঢাকায় আনে।  

এবারও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের জন্য ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটের সাথে সমন্বয়পূর্বক কাতার এয়ারওয়েজের মাধ্যমে ২য় বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে, ওয়াশিংটনস্থ বাংলাদেশের দূতাবাসের এক প্রেস রিলিজে  আজ জানানো হয়। 

কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি কিউআর ৩৪৫৮(QR3458) ০৬ জুন ২০২০ তারিখ শনিবার নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট হতে সকাল ৯:০০ঘটিকায় দোহা হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবে এবং ০৭ জুন ২০২০ রবিবার বিকাল ৪:৪৫ ঘটিকায় কিউআর ৩৩৯০ (QR3390) ফ্লাইটটি দোহা হতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। 

করোনভাইরাস (কোভিড-১৯) প্যানডেমিক সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। 

সংশ্লিষ্ট সকল যাত্রীকে নির্ধারিত যাত্রাকালীন সময়ের ৪ (চার) ঘন্টা পূর্বে নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট এর বহির্গমন ৮নং টার্মিনালে চেক-ইন কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, যাত্রাকালীন সময়ের ১ (এক) ঘন্টা পূর্বে চেক-ইন কার্যক্রম কাউন্টার বন্ধ করা হবে। 

রেজিস্ট্রেশন ও টিকেট সংক্রান্ত জিজ্ঞাসা ও সহযোগিতার জন্য সরাসরি  Oryx Aviation Ltd.-এর (http://galaxyaviationbd.com/usacharter/, ও ইমেইল-usacharter@oryxaviation.com, ও হোয়াটস এ্যাপ ফোন নম্বরে +৮৮০১৭১৩০৯৪৬৬৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com