বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ১৪ ০৮৮ টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ২,৮২৮ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৬০,৩৯১ জন।
এ পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৪৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২,৮০৪ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩০ জন এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮১১ জন।
৩০ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ১২ জন, সিলেটে ৩ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৭ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের তিনজন , ৪১ থেকে ৫০ বছরের সাতজন, ৫১ থেকে ৬০ বছরের এগারজন, ৬১ থেকে ৭০ বছরের ছয়জন , ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।