রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে পরিবহন থেকে অবৈধ টোল আদায়।। গ্রেফতার ৪

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫০৮ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিবহন থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, শহরের পশ্চিম দাশড়া এলাকার খন্দকার মজিবুর রহমানের ছেলে সুমন খন্দকার (৩৮), আব্দুর রহিমের

ছেলে মোঃ দুলাল (৩৭), পোড়রা এলাকার মোশারফ হোসেন খান মিলনের ছেলে মোঃ নাঈম খান (২৮) ও হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকার মৃত জামাল শেখের ছেলে মোঃ উজ্জল শেখ (৩৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের জরিনা কলেজ মোড় চৌরাস্তায় যানবাহন হতে জোরপূর্বক টোল আদায়ের সংবাদে মানিকগঞ্জ সদর থানার এসআই তারেক পারভেজ অভিযান চালিয়ে আসামীদের হাতে নাতে গ্রেপ্তার করে।

এসময় তাদের নিকট থেকে বিভিন্ন যানবাহন হতে জোরপূর্বক টোল আদায়কৃত নগদ এক হাজার ৯০০ টাকা এবং পৌরসভার অভ্যন্তরীন ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের ইজারাদার হিসেবে টোল আদায়ের ০২ টি রশিদ বই উদ্ধার করা হয় ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তাৎক্ষনিক মানিকগঞ্জ পৌরসভায় যোগাযোগ করে জানা যায় উক্ত বিষয়ে ইজারার মেয়াদ ২৪ এপ্রিল তারিখে শেষ হয়েছে।

কিন্তু গ্রেফতারকৃতরা অবৈধভাবে পৌরসভার নাম ব্যবহার করে বিভিন্ন যানবাহন থেকে যোগসাজশে টোল দাবি ও আদায় করার অপরাধ সংঘটিত করেছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com