বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আলী মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩ টায় করোনা ডেডিকেটেড ডায়াবেটিকস হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে । পেশায় একজন ইমাম ছিলেন।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তির ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল। সে গত ২৫ মে হাসপাতালে ভর্তি হয়েছে।
পাঁচ দিন আগে একবার তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে ফুসফুসে মারাত্মক সমস্যা থাকায় তাকে ছাড়া হয়নি। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। লাশ এখনো হাসপালাতে আছে। নিয়ম মোতাবেক হস্তান্তর করা হবে।