বাংলা হেডলাইনস: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘কোমাতে’ (অচেতনাবস্থায়) রয়েছেন। তাঁকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে প্রধান অধ্যাপক ডা: রাজিউল হক স্পেশালাইজড হাসপাতালে ব্রিফিঙে জানান ‘তিনি (নাসিম) কোমাতে আছেন। তাঁর রক্তচাপ অস্থিতিশীল। ওষুধ দ্বারা তাঁর রক্তচাপ বজায় রাখা হচ্ছে। তাঁর অবস্থা এখন সঙ্কটাপন্ন’।
গতকাল শুক্রবার নাসিমের মস্তিস্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করা হয়।
তাঁর পর্যবেক্ষণ সময় ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।
তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।