বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সকালে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী (৬৭) ও সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম (৫৬) মারা গেছেন।
এ নিয়ে দু’দিনে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হলো।
এছাড়া উপসর্গ নিয়ে শনিবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হতে গিয়ে শহরের নাটাইপাড়ার গোলাম রব্বানী বাবুল (৬০) মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এর সত্যতা নিশ্চিত করেছেন।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার মিজানুর রহমান জানান, তারা শনিবার মৃত তিনজনের জানাযা ও দাফনের ব্যবস্থা করেছেন।