বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৩,৩২৫ জন।
২৪ ঘণ্টায় ১২ ৪৮৬ টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ২,৬৩৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৬৩,০২৬ জন। এ পর্যন্ত যা শনাক্ত হয়েছে তার মধ্যে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ ।
এ পর্যন্ত মোট ৩ লাখ ৮৪ হাজার ৮৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৪৬ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান ৩৫ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ২ জন এবং বরিশাল বিভাগে ২ জন ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন , ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচজন , ৭১ থেকে ৮০ বছরের নয়জন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।