বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

১১২ বাংলাদেশিকে নিয়ে দ্বিতীয় বিশেষ বিমান নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ১১২ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিশেষ বিমান শনিবার নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেসা বিমান বন্দরে যাত্রীদের বিদায় জানান। কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি (জে.এফ.কে) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস রিলিজে শনিবার জানানো হয়।

দোহা বিমান বন্দরে প্রায় ৪ঘন্টা যাত্রা বিরতি করে বিমানটি (কিউ আর ৩৩৯০) রোববার বিকাল ৪:৪৫ মিনিটে (স্থানীয় সময়) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চ ডিগ্রী অর্জনে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন টেনিং-এ অংশগ্রহণকারী, দর্শনার্থী, পেশাজীবি ও ব্যবসায়ী।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে।

গত ১৫ই মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ জন বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ বিমান ওয়াশিংটন থেকে দেশে ফেরেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com