বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

আজ ঐতিহাসিক ৬ দফা দিবস

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আজ ৭ই জুন ঐতিহাসিক ছয়-দফা দিবস।  

 ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

৬-দফার মূল বক্তব্য ছিল- প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সকল ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানে দু’টি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। সরকারের কর, শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকাসহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে এবং পূর্ববাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা-সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দফতর স্থাপন।

বঙ্গবন্ধু ঘোষিত ৬-দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। তিনি হুমকি দিয়ে বলেন, ৬-দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেয়া হবে।

৬-দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমগ্র পূর্ববাংলা সফর করেন এবং ৬-দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে অভিহিত করেন।

ফলে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতাকে বিভিন্নভাবে হয়রানি করে। যশোর, ময়মনসিংহ ও সিলেটসহ অন্যান্য কয়েকটি স্থানে ৬ দফার পক্ষে প্রচারকালে বঙ্গবন্ধু গ্রেফতার হন।  

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐতিহাসিক ৬-দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই  ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন, বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা অর্জন হয়।

দিবসটি উপলক্ষে আজ সকালে  আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।    

করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে এ বছর দিবসটি উদ্যাপন করা হবে।

৬ দফা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আজ রোববার আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনলাইন আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশ টেলিভিশন ও অ্যাসোসিয়েশন অভ্‌ টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)’র সহযোগিতায় ধারণকৃত আলোচনা অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু করে বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য টেলিভিশন চ্যানেলে সুবিধাজনক সময়ে প্রচারিত হবে।

দিবসটি উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও  এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন বিষয়ে সকলকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিবিড়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আজ রাত ৯টা হতে রাত ১০টা এই এক ঘণ্টাব্যাপী ‘শতবর্ষে শত পুরস্কার’ শিরোনামে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ঘরে বসে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে এ ধরণের কুইজ প্রতিযোগিতার আয়োজন বাংলাদেশে এই প্রথম।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদেরকে quiz.mujib100.gov.bd ওয়েব লিংকের মাধ্যমে আজ  বিকেল ৩টার ভেতর অনলাইনে নিবন্ধন করতে হবে।

নির্দিষ্ট সময়ে নিবন্ধনকারী প্রতিযোগিতায় অংশ নিয়ে ছয় মিনিটের ভেতর যত বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তার উপর ভিত্তি করে কম্পিউটার বিজয়ী নির্ধারণ করবে।

যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করে কুইজ প্রতিযোগিতায় ১০০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। ১ম পুরস্কার ৩ লাখ টাকা, ২য় পুরস্কার ২ লাখ টাকা, ৩য় পুরস্কার ১ লাখ টাকা, ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার ৯৫টি প্রতিটি ৫ হাজার টাকা। একই সাথে প্রতিযোগীদের ই-মেইলে সনদপত্র পাঠানো হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com