বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়ালো । গত ২৪ ঘন্টায় এক ব্যাংকারসহ নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬জন, রানীনগর উপজেলায় ৫জন, আত্রাই উপজেলায় ১জন এবং মান্দা উপজেলায় ১জন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯।
নওগাঁর সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯৬ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে।
হোম কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তিদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪০ জন, মহাদেবপুর উপজেলায় ১৩ জন, বদলগাছি উপজেলায় ৯ জন, ধামইরহাট উপজেলায় ১১ জন, নিয়ামতপুর উপজেলায় ১০ জন, সাপাহার উপজেলায় ৪ জন এবং পোরশা উপজেলায় ৯ জন। এই ২৪ ঘন্টায় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ৭৮ জনকে।
কন্ট্রোলরুম সুত্রে জানা যায় শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট কোয়ারেন্টাইনে নেয়া হয় ৮ হাজার ৩শ ৪৩ জনকে এবং এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ২শ ৪২ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১শ ১ জন।
এ পর্যন্ত জেলায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯১ জন এবং মোট মৃত্যুর সংখ্যা চারজন।