বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এ পর্যন্ত সর্বোচ্চ ৪২ জন এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৮৮ জন।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৩,৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪ শতাংশ।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় ১৩,১৩৪ টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ২,৭৪৩ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৬৫,৭৬৯ জন। শনাক্তের হার ২০.৮৮ শতাংশ ।
এ পর্যন্ত মোট ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান ৪২ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় দুইজন, সিলেটে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের সাতজন , ৪১ থেকে ৫০ বছরের নয়জন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন, ৬১ থেকে ৭০ বছরের চোদ্দজন , ৭১ থেকে ৮০ বছরের তিনজন এবং ৯১ থেকে ১০০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।