বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় রোববার রাত ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ৪১ জন, টিএমএসএস মেডিকেল ল্যাবে ১৮ জন ও ঢাকার ল্যাব থেকে আসা ১০২ জন।
গত ১ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত জেলায় মোট ৭৯০ জন পজিটিভ হলেন। যা রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে সর্বোচ্চ।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে আট নারী ও পাঁচ শিশুসহ ৪১ জনের করোনা সনাক্ত হয়। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার চার নারীসহ ১৮ জন এবং নওগাঁর সাত জনের মধ্যে একজন পজিটিভ।
বগুড়ায় রোববার পর্যন্ত ও অন্য ৭ জেলায় শনিবার পর্যন্ত মোট এক হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ৭৯০ জন, নওগাঁয় ১৫৯ জন, পাবনায় ১২৯ জন, জয়পুরহাটে ২১৪ জন,সিরাজগঞ্জের ১০৯ জন, রাজশাহীতে ৭৬ জন, নাটোরে ৬৬ জন ও চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন।