বাংলা হেডলাইনস: বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে ‘মানবপাচার’ এর অভিযোগে কুয়েতে গ্রেফতার করা হয়েছে।
লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থি হিসেবে নির্বাচিত শহিদ ইসলামকে কুয়েত সিআইডি পুলিশ শনিবার গ্রেফতার করেছে বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড: একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান তিনি খবরটি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন। তিনি বলেন আটকের প্রকৃত কারণ জানার চেষ্টা করেছেন। তিনি বলেন এটা ‘দুঃখজনক’।
এদিকে পাপুলের স্ত্রী মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের দাবি তাকে (পাপলু) ব্যবসায়িক আলোচনার জন্য ডেকে নেওয়া হয়েছে।