বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে করোনা শনাক্ত ২৭৩৫ জন ।। মৃত্যু ৪২

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে  ৪২ জন  এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৩০ জন।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু ২৫ জন।   

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৪,৫৬০  জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২৫ শতাংশ।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।    

তিনি জানান গত ২৪ ঘণ্টায় ১২৯৪৪ টি নমুনা পরীক্ষায়  কোভিড-১৯ এ  শনাক্ত হয়েছে  ২,৭৩৫  জন।  এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট  ৬৮,৫০৪ জন।  শনাক্তের হার ২১.১৩  শতাংশ ।

 এ পর্যন্ত মোট ৪ লাখ ১০ হাজার ৯৩১  টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

 অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান  ৪২ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে  ২৫  জন,  চট্টগ্রামে ৮ জন, খুলনায় ২ জন , বরিশাল ২জন,  ময়মনসিংহে ২ জন, রাজশাহীতে ১ জন, , সিলেটে  ১ জন  এবং রংপুর বিভাগে ১জন  ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে  ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন,  ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন,  ৩১ থেকে ৪০ বছরের একজন , ৪১ থেকে ৫০ বছরের সাতজন,  ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের  বারোজন , ৭১ থেকে ৮০ বছরের চারজন  ৮১ থেকে ৯০ বছরের দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের দুইজন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com