বাংলা হেডলাইনস: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
নাসিমের জন্য গঠিত মেডিকেল বোর্ডের আজ রাতে এক সভা শেষে হাসপাতাল কতৃপক্ষ এই তথ্য জানায়।
বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।
গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়া বলেন ‘তাঁর (নাসিম)অবস্থা গতকালের মত, অপরিবর্তিত। কোমায় রয়েছেন।’
১লা জুন নাসিম কোভিড-১৯ উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হন । পরবর্তীতে তাঁর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়।
গত শুক্রবার মোহাম্মদ নাসিমের মস্তিস্কে রক্তক্ষরণ হলে অস্ত্রোপচার করা হয়।