শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্মাণ শ্রমিক হত্যার বিচাররের দাবিতে মানবন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে সোনালিয়া গ্রামে জমির টাকা নিয়ে বিরোধের জের ধরে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের হামলায় আব্দুল মিয়া (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (০৭ জুন) সন্ধ্যায় উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া মিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও পেশায় রডমিস্ত্রী।

আজ সোমবার নিহত রডমিস্ত্রী আব্দুলের হত্যাকারীদের বিচার দাবিতে করটিয়া নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে রডমিস্ত্রী আব্দুল মিয়া জমি বিক্রির জন্য পার্শ্ববর্তী এনামুল হক লিটন নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেয়। আব্দুল জমি না দিয়ে টাকা ফেরত দিতে চাচ্ছিলেন। পরে এঘটনায় রবিবার বিকেলে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

সালিশে আব্দুল মিয়াকে এনামুল হক লিটনের পাওনাকৃত ৪ লাখ ৯০ হাজার টাকা ফেরৎ ও তার কাছে ক্ষমা চাওয়ার জন্য সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিপক্ষ বিচার না মেনে আব্দুল ও তার ভাইসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুলকে মৃত ঘোষণা করেন ।

স্থানীয়দের অভিযোগ  এনামুল হক লিটন ও তার ভাই আব্দুর রশিদ টাঙ্গাইল থেকে লোকজন ভাড়া করে এনে আব্দুলসহ তিনজনের উপর হামলা চালিয়েছে।

গ্রাম্য সালিশে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদু, স্থানীয় ইউপি সদস্য পলাশ মেম্বার, মাতব্বর ওয়াজেদ আলী, ছানোয়ার হোসেন, রাশেদ মাতাব্বর, আওয়ামী লীগ নেতা পানসু মিয়াসহ অন্যান্য মাতাব্বর উপস্থিত ছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখানো ঘটনার বিস্তারিত জানা যায়নি। আব্দুলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com