বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে মানিকগঞ্জ-গড়পাড়া সড়কের উকিয়ারা এলাকায় সদর থানার সেকেন্ড অফিসার এস,আই হারেজ শিকদার ও এএসআই রিপন মিয়া তল্লাশি করে তাদের আটক করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- সদর উপজেলার উকিয়ারা গ্রামের ধীরেন রাজবংশী (৫২) ও চান্দইর গ্রামের শাহিনুর (৪৫)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, সোমবার ভোর রাতে সদর উপজেলার গড়পাড়া সড়কে চেকপোষ্ট বসিয়ে পুলিশের তল্লাশি চলছিল। ওই সময় মোটরসাইকেলে করে ওই দুই মাদক কারবারি গড়পাড়ার দিক থেকে মানিকগঞ্জে যাওয়ার সময় চেকপোষ্টে তল্লাশিতে পড়েন। মাদক কারবারিরা পুলিশকে দেখেই মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে ধরা হয়।

তাদের কাছে থাকা একটি পলিথিনে মোড়ানে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরেুদ্ধে থানায় ২০০৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।