শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

করোনা ব্যবস্থাপনা সহায়তায় চীন থেকে বিশেষ মেডিকেল টিম ঢাকায়

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  বাংলাদেশ সরকারের আমন্ত্রনে  প্রাণঘাতী কোভিড-১৯ ব্যবস্থাপনা সহায়তায় চীন থেকে ১০-সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম আজ সোমবার ঢাকায় এসেছে।

এই বিশেষ টিমে রয়েছে নিউরোসার্জন,  জনস্বাস্থ্য ও ইপিডেমিওলজী বিশেষজ্ঞ,  হাসপাতাল সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ, ইমারজেন্সী ও ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, রেস্পাইরেটরী মেডিসিন বিশেষজ্ঞ এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ সেবিকা।      

কোভিড-১৯ এ প্রথম আক্রান্ত দেশে চীন এবং বর্তমান সে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই কথা জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন আজ সকালে বাংলাদেশ সরকারের আমন্ত্রনে চীনের  ১০-সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। এই দলটি ১৪ দিনে অবস্থান করবে।

তিনি বলেন অবস্থানকালে তারা ঢাকা এবং নারায়ণগঞ্জে বিভিন্ন সামারিক ও বেসামরিক কোভিড হাসপাতালসমূহ, কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরোটরিসমূহ পরিদর্শন করবে।

সেখানে ব্যবস্থাপনা বিষয়সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে অভিজ্ঞতা ও মত বিনিময় করবে। এছাড়া তারা অনলাইন সভার মাধ্যমে সারাদেশে হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত হবেন বলে জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com