বাংলা হেড লাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে চিকিৎসকসহ নতুন করে আরো ৪জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮২ জনে।
গত দুদিনে সনাক্ত হয়েছে ১২ জন। সর্বশেষ মঙ্গলবার সনাক্ত হয় ৪ জন।
এদের মধ্যে রাঙ্গামাটি সদরে ১জন, কাপ্তাইয়ে ১জন, কাউখালীতে ১জন ও বাঘাইছড়িতে ১ জন করোনায় পজিটিভ এসেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।