বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৫ জন এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু ২৮ জন। ৫১ থেকে ৬০ বছররে মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ১৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫,৩৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় ১৪,৬৬৪ টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ৩,১৭১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৭১৬৭৫ জন। শনাক্তের হার ২১.৬২ শতাংশ।
এ পর্যন্ত মোট ৪ লাখ ২৫ হাজার ৫৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান ৪৫ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১২ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের পাঁচজন , ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের পনরজন, ৬১ থেকে ৭০ বছরের দশজন এবং ৭১ থেকে ৮০ বছরের আটজন মৃত্যুবরণ করেছে।