বাংলা হেডলাইনস খুলনা: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী এ্যাডভোকেট সাবিহা খাতুনের করেনা পজিটিভ শানাক্ত হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে নিশ্চিত হওয়া গেছে নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী সাবিহা খাতুনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি নিজ বাসাতেই চিকিৎসকেদের পরামর্শে আইসোলেশনে আছেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী নজরুল ইসলাম মঞ্জু , ছেলে ও মেয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকবে।
এদিকে নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রীর করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় মহানগরী মিয়াপাড়া মোডস্থ বাড়ি লকডাউন করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর মহানগরীর মিয়াপাড়ার তিন তলা বাড়িটি লকডাউন করা হয়েছে।