বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

নাসিমের করোনা নেগেটিভ ।। আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস:  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে আরও ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান মোহাম্মদ নাসিমের আজ সকালে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ড তাঁকে আরও ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে চান এবং রেখে তারপর দেখতে চান।       

বর্তমানে নাসিম রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

১লা জুন নাসিম কোভিড-১৯ উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হন । পরবর্তীতে তাঁর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়।

গত শুক্রবার মোহাম্মদ নাসিমের স্ট্রোক হলে তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার করা হয় এবং ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে  পর্যবেক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com