শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

একদিনে করোনা শনাক্ত ৩১৯০ জন ।। মৃত্যু ৩৭

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ   শনাক্ত হয়েছে  ৩,১৯০  জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট  ৭৪৮৬৫ জন।  কোভিড-১৯ এ  শনাক্তের হার ১৯.৯৮  শতাংশ।

 গত ২৪ ঘণ্টায় ১৫,৯৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৪ লাখ ৪১  হাজার ৫৬০  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৬৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫, ৯৯০  জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২৪ শতাংশ।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।   

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান মৃত্যুবরণ করেছে  ৩৭ জন  এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।

৩৭ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২৫  জন,  চট্টগ্রামে ৭ জন, বরিশালে ২ জন,  রাজশাহীতে ১ জন, সিলেটে  ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন  মৃত্যুবরণ করেছে ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন,  ৩১ থেকে ৪০ বছরের তিনজন , ৪১ থেকে ৫০ বছরের পাঁচ জন,  ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের  দশজন এবং ৭১ থেকে ৮০ বছর সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন  মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com