বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

আগামীকাল জাতীয় বাজেট পেশ

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আগামীকাল বৃহস্পতিবার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা করা হবে।

বিকাল ৩ টায় সংসদের অধিবেশন শুরু হবে।

কোভিড-১৯ পরিস্থিতিতে এবার ভিন্ন প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা’ শিরোনামের এই বাজেটে সঙ্গত কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যখাত।

আজ বুধবার বিকাল ৫ টায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  একাদশ  সংসদের বাজেট অধিবেশন (৮ম অধিবেশন)  শুরু হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভিন্ন বিন্যাসে  সংসদ সদস্যগণ আসনে বসেন ।

বৈঠকের শুরুতেই  স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। একাদশ সংসদের ৭ম অধিবেশন থেকে ৮ম অধিবেশনের পূর্ব পর্যন্ত  যে সব বিশিষ্ট ব্যক্তিবর্গ মারা গেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিশেষ করে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। সংসদে শোক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।     

সংসদের বৈঠক আগামীকাল বিকাল ৩ পর্যন্ত মুলতবী ঘোষণা করা হয়।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com