বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ৩,১৯০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ৭৪৮৬৫ জন। কোভিড-১৯ এ শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৫,৯৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৪ লাখ ৪১ হাজার ৫৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৬৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫, ৯৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২৪ শতাংশ।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান মৃত্যুবরণ করেছে ৩৭ জন এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।
৩৭ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ৭ জন, বরিশালে ২ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন , ৪১ থেকে ৫০ বছরের পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের দশজন এবং ৭১ থেকে ৮০ বছর সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।